Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

করিমগঞ্জে বাড়িঘরে হামলা; বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী, আহত ৩

Bangla FMbyBangla FM
৩:৪৭ pm ২৭, মার্চ ২০২৫
in অপরাধ
A A
0


‎
‎নিজস্ব প্রতিবেদক:
‎
‎জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের ঢালার পাড় এলাকায় মো. মোজাম্মেল মিয়ার বাড়িতে জসিম মিয়া(৪৫) এর নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশিয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। জানা যায় জসিমের নেতৃত্বে সংঘবদ্ধ দলটি মো. মোজাম্মেল এর বসত ঘরে প্রবেশ করে যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে তার বিধবা মাকে রড দিয়ে সারা শরীরে আঘাত করে এবং দুই ভাইকে মারাত্মক আঘাত করে। একই সময় জসিমের নেতৃত্বে আসা সংঘবদ্ধ দলটি বসত ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, আসবাবপত্র, টিনের বেড়া ও ঘরের চালসহ সব কিছু খুলে লুট করে নিয়ে যায়। এ নির্মম হামলার ঘটনাটি ঘটে ২৪ মার্চ ভোর ছয়টায়।
‎
‎এ ঘটনায় মোজাম্মেলের মা ও তার দুই ভাই করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনার সত্যতা সম্পর্কে এলাকাবাসী জানান সকালে ঘুমের মধ্যে হঠাৎ বাড়ি ঘর ভাঙ্গার শব্দ শুনে মোজাম্মেলের বাড়ি এসে দেখতে পান জসিম ও তার দলবল মিলে মোজাম্মেল বাড়ি ঘর ভাংচুর করে নিয়ে যাচ্ছে।
‎
‎এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী মোজাম্মেল।

ShareTweetPin

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম