Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের বিরুদ্ধে বিমান হামলা‘অত্যন্ত সফল’ দাবি নেতানিয়াহুর

Bangla FMbyBangla FM
১১:২৯ am ১৩, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে ‘অত্যন্ত সফল’ দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার এক ভিডিওবার্তায় নেতানিয়াহু জানান, এটি ছিল বৃহত্তর সামরিক অভিযানের প্রথম ধাপ, এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হামলার ইঙ্গিত দেন তিনি। নেতানিয়াহু বলেন, “আমরা প্রাথমিক হামলা চালিয়েছি, যা খুবই সফল হয়েছে এবং ঈশ্বরের সহায়তায় আমরা আরও অনেক কিছু অর্জন করব।” তিনি আরও জানান, এই অভিযান বহুদিন ধরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এই হামলার পরপরই তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধনাগারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের পরমাণু কর্মসূচিতে জড়িত বিজ্ঞানী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে।

হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

অন্যদিকে, ইসরায়েলের এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, “এই অপরাধের মাধ্যমে জায়নবাদি শাসকরা নিজেদের জন্য তিক্ত ও বেদনাদায়ক পরিণতি নিশ্চিত করেছে। তাদের ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।” খামেনি বলেন, ইসরায়েলের এ ধরনের আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে, এবং শাস্তি অনিবার্য।

নেতানিয়াহুর ভাষায়, ইসরায়েল এখন ‘ইতিহাসের এক ক্রান্তিকালে’ দাঁড়িয়ে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে এর কূটনৈতিক ও সামরিক প্রভাব গভীরভাবে মূল্যায়ন করা হচ্ছে।

Tags: ইরানের বিরুদ্ধে বিমান হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম