Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে ওয়াকফ বিল পাস, মুসলিমদের বিক্ষোভে উত্তাল বিভিন্ন শহর

Bangla FMbyBangla FM
৮:৪২ am ০৫, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পর দেশজুড়ে মুসলিমদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পর বিলটি ৫৬ ভোটের ব্যবধানে পাস হয়। ২৮৮ জন এমপি বিলের পক্ষে ভোট দেন, আর বিপক্ষে ভোট দেন ২৩২ জন।

বিলটিকে “বৈষম্যমূলক ও সংবিধান লঙ্ঘনকারী” আখ্যা দিয়েছে ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বিলের কপি ছিঁড়ে লোকসভায় প্রতিবাদ জানান।

শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজের পর দিল্লি, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। গুজরাটের আহমেদাবাদে প্রবীণ বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ।

তামিল অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম’ চেন্নাইসহ রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ন হতে দেব না।” কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বিলটির তীব্র বিরোধিতা করে একে “মুসলিমদের অধিকার হরণ করার অস্ত্র” বলে মন্তব্য করেছেন।

নতুন বিল অনুযায়ী, ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে জেলা প্রশাসকসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা হস্তক্ষেপ করতে পারবেন এবং বোর্ডে দুইজন হিন্দু সদস্য রাখার প্রস্তাব রয়েছে। এ কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং বিল প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদী-২ আসনে নিজ বলয়েই অবরুদ্ধ জামায়াত প্রার্থী, নেপথ্যে কি জোটের সমীকরণ?
  • আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা
  • পাগল বা ভবঘুরে দেখলেই ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম: সিরিয়াল কিলার সম্রাট
  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম