Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিবার থেকেই পুষ্টি সচেতনতা শুরু হোক: পবিপ্রবি উপাচার্য

Bangla FMbyBangla FM
৭:১৭ am ২০, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

“পুষ্টিহীনতা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বড় অন্তরায়। এ চক্র ভাঙতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে”—বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়ায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

রোববার (১৯ মে) সকাল ১০টায় বাকেরগঞ্জের জেএম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গ্রামীণ জনসংখ্যা ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আয়োজনে এবং আরএমটিপি প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হয় ‘পুষ্টি সচেতনতা ও শিক্ষণ কার্যক্রম বিষয়ক’ এই আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিশুদের মধ্যে পুষ্টির ঘাটতি শুধু তাদের বর্তমান নয়, ভবিষ্যৎকেও বিপন্ন করে। খাদ্যাভ্যাস ও সচেতনতার মাধ্যমে পরিবার থেকেই এই সমস্যার সমাধান সম্ভব। পুষ্টি শুধু খাবারের মান নয়, বরং জীবনের মানও নির্ধারণ করে। শিশুর বেড়ে ওঠার পথে সুষম খাদ্যের অভাব যেমন দেহগঠনে নেতিবাচক প্রভাব ফেলে, তেমনি বুদ্ধিমত্তা, মনোযোগ ও রোগপ্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষক, জেলে, প্রাণিসম্পদ খাতের খামারিরা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। শিশু ও নারীরা হতে পারে এই আন্দোলনের অগ্রসেনা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পবিপ্রবির সাবেক ছাত্রী রোমানা আফরোজ।

সভাপতিত্ব করেন বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান রানা।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে দুধ, ডিম, ফলসহ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এই প্রতীকী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টির গুরুত্ব হাতে-কলমে বুঝতে শিখবে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বলেন, “নিয়মিত এমন উদ্যোগ চললে ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ, সচেতন ও উন্নয়নমুখী।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম