Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“আওয়ামী লীগ ও আরও একটি দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে” — কাজী রওনাকুল ইসলাম টিপু

Bangla FMbyBangla FM
২:৫৬ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
“বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ এবং আরও একটি দল একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে”—বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আওয়ামী লীগ সরকারকে বিদায় করেছি। আমাদের নেতা তারেক রহমান ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু আজকেও ষড়যন্ত্র থেমে নেই। আওয়ামী লীগের কিছু লোক এবং আরও একটি রাজনৈতিক দল আমাদের পিছনে লেগে আছে। তারা কখনোই চায় না বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে দল পরিচালনা করুক। অর্থের প্রলোভন দেখিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের কার্যক্রমে বাধা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি, ৭১ সদস্যের ইউনিয়ন কমিটি, ১০১ সদস্যের উপজেলা কমিটি এবং পর্যায়ক্রমে ১৫১ সদস্যের জেলা কমিটি গঠন করব। এই গোটা প্রক্রিয়া হবে শতভাগ গণতান্ত্রিক এবং স্বচ্ছ, তারেক রহমানের নির্দেশনায়।”

বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে আবেদনকৃত ফর্ম যাচাই-বাছাই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শামীম মিয়া মৃধা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম