Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ ও সনদপত্র বিতরণ

Bangla FMbyBangla FM
২:৩২ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের লক্ষ্যে “হার পাওয়ার” প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ, সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান আলী।

উপস্থিত ছিলেন হার পাওয়ার প্রকল্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ জাহিদ হাসান এবং উপজেলা সহকারী প্রোগ্রামার ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ৮ জন প্রশিক্ষণার্থী নারীকে অত্যাধুনিক ল্যাপটপ, সনদপত্র এবং সম্মানী ভাতা প্রদান করা হয়।

ইউএনও শাহজাহান আলী বলেন:

“নারীর ক্ষমতায়নের মূল কথা হলো—নিজে উপার্জন করে পরিবারের খরচে অবদান রাখা, সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যৎ গঠনে সহায়তা করা। এমনকি সমাজের দুস্থ মানুষকেও সাহায্য করা সম্ভব। আপনারা এই প্রশিক্ষণ ও ল্যাপটপ ব্যবহার করে ফ্রিল্যান্সিং বা আইটি খাতে আয় করবেন—এটাই সরকারের লক্ষ্য।”

তিনি আরও বলেন,

“আপনাদের কর্মদক্ষতা মনিটরিং করা হবে। ভালো কাজ করলে ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। আপনারা শুধু নিজেরা ভালো করবেন না, বরং অন্য নারীদেরও প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।”

অনুষ্ঠানটি প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানে নারীর সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে দাঁড়ায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম