Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আসিফ মাহমুদ শপথ ভেঙেছেন: ইশরাক

Bangla FMbyBangla FM
১০:০৭ am ১৭, জুন ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

 অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য সজীব ভুঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করেন এই নেতা। শপথ ভঙ্গ করার জন্য সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসে এ কথা বলেন ইশরাক হোসেন।

শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে না পেলেও মঙ্গলবার (১৭ জুন) নগর ভবনের একটি মিলনায়তনে সংস্থাটির প্রায় ৭০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন ইশরাক হোসেন। বেলা ১টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে গতকাল ৭০ জনের বেশি পরিচ্ছন্নতা পরিদর্শককে নিয়ে বৈঠক করেছিলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ খেকে কাম্য।

 অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ, এত অত্যাচার, নির্যাতন সহ্য করে যেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।’

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল আগের গেজেট বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছে। 

এই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন ১০ দিনের মধ্যে ২৭ এপ্রিল সংশোধিত গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দিয়েছে।

এই সংশোধিত গেজেট পেয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের কিছুই করণীয় নেই বলেন ইশরাক। তিনি অভিযোগ করেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে কি না, নির্বাচনী ট্রাইব্যুনালে আরজি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে শপথ অনুষ্ঠানের আয়োজনে দেরি করা হচ্ছে।

গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।

উপদেষ্টার এই বক্তব্য উল্লেখ করে ইশরাক বলেন, ‘এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না।’

এর আগে বেলা ১১টা থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাকের সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী, তারা বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। 

পরদিন ১৫ মে থেকে তারা নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। ঢাকাবাসীর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন। সেদিন থেকে এখন পর্যন্ত নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে।

তবে শপথ না নিয়ে ইশরাক হোসেন কীভাবে নগর ভবনে সভা করছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার
  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম