Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় বিএনপি নেতাসহ আটক ৩

Bangla FMbyBangla FM
৫:২৫ pm ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী :

জামালপুরের সরিষাবাড়ীতে ১২ বছরের কিশোরীকে কয়েকদিন পালাক্রমে ধর্ষণ করেছে তিন বন্ধু।

ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

এ ঘটনায় সোমবার (২৩ জুন) বিকেলে মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতদের মধ্যে উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত ইদ্রিস তালুকদারের ছেলে লিটন তালুকদার (৩৫) ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। এছাড়া অন্যরা হলো তার দুই সহযোগী একই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. সেলিম (২৩) ও তারা মিয়ার ছেলে কবির মিয়া (২৮)।

মামলা ও যৌথবাহিনী সূত্র জানায়, কুমারপাড়া গ্রামের জনৈক কিশোরীকে একই গ্রামের মৃত দুলালের বখাটে ছেলে মো. শাহিন গত ১৪ জুন দুপুরে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। একইভাবে পরপর চারদিন জোরপূর্বক মেয়েটিকে সে ধর্ষণ করলে একপর্যায়ে তার বন্ধু আলা উদ্দিনের ছেলে মো. পারভেজ জেনে ফেলে। পরে এ ঘটনা সবাইকে বলে দেওয়ার ভয় দেখিয়ে ১৭ জুন বিকেলে ওই মেয়েকে পারভেজও জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়টিও জেনে ফেলে তাদের অপর বন্ধু একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. লাভলু। ১৯ জুন দুপুরে মেয়েটিকে তার বাড়িতে একা পেয়ে ৬ষ্ঠবারের মতো ধর্ষণের চেষ্টা চালায় লাভলু। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে সে পালিয়ে যায়।

ধর্ষিতা কিশোরীর মা অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। গত রবিবার (২২ জুন) রাতে আপোষ-মীমাংসার কথা বলে লিটন তালুকদারের নেতৃত্বে বৈঠক বসিয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখতে চাপপ্রয়োগ করা হয়।

পরে তারাকান্দি সেনাক্যাম্পে খবর দিলে রাত ১১টার দিকে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে অভিযান চালিয়ে যৌথবাহিনী তিনজনকে আটক করে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ধর্ষিতার মা বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags: অপরাধবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম