Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রশ্নপত্র কেলেঙ্কারিতে নওগাঁর ধামইরহাটে ওসি সহ ছয় পুলিশ সদস্য প্রত্যাহার

Bangla FMbyBangla FM
১২:১৭ pm ২২, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধি,মো. হাবিবুর রহমান:

নওগাঁর ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ট্রাংক খোলা পাওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) শরিফুল ইসলাম।

প্রত্যাহারকৃতরা হলেন—ওসি আব্দুল মালেক, এসআই জাকিরুল ইসলাম এবং কনস্টেবল রেজুয়ানুর রহমান, আতিকুর রহমান, মেহেদী হাসান ও ইকবাল হোসেন। তাদের নওগাঁ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, থানার মালখানায় রাখার কথা থাকলেও ভুলক্রমে প্রশ্নপত্রের ট্রাংকটি হাজতখানায় রাখা হয়। গত মঙ্গলবার রাতে হাজতে থাকা এক আসামি সিলগালা ভেঙে ট্রাংকের ভেতরের প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন ও ছড়িয়ে দেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন ও গাফিলতির দায়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়। অভিযুক্ত আসামির বিরুদ্ধে সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে নতুন মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম জানান, নষ্ট হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের সেট বাতিল করা হয়েছে। আগামী ১৯ জুলাই রাজশাহী বিভাগের আট জেলায় ঐ বিষয়ের পরীক্ষা বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, প্যাকেটে থাকা ৫০টি প্রশ্নপত্রই উদ্ধার করা হয়েছে, তবে কিছু ছেঁড়া অবস্থায় ছিল। কোনো কপি নিখোঁজ হয়নি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একইসঙ্গে প্রশ্নপত্র সংরক্ষণে আরও কঠোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম