Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে মহান মে দিবস ও শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Bangla FMbyBangla FM
৫:৩১ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি:
“বাংলাদেশ জিন্দাবাদ”, “শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে কাপ্তাই। আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহম্মদ ফয়েজ উদ্দীন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ. এম. নাজিম। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের শাহ নেওয়াজ চৌঁধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, রাঙ্গামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মমতাজ মিয়া, জেলা বিএনপি সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (কবির), জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।

কাপ্তাইসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শহীদ জিয়ার আদর্শই আমাদের পথপ্রদর্শক।”

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম