Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে আগুনে ৮ দোকানপুড়ে ছাই, প্রায় ৬ কোটি টাকার ক্ষতি

Bangla FMbyBangla FM
৬:৪৪ am ২৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:


নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বাজার মসজিদের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে দোকান ও গোডাউনসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে আগুন লেগেছে। নীলফামারী ফায়ার সার্ভিসের তথ্যমতে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান অনুমোদন বিহীন মিনি পেট্রেল পাম্প থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আগুনে মোট ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুরে ছাই হয়েছে। এর কধ্যে মুদী দোকান, কাপড়ের দোকান, পাটের গোডাউন, রাসায়নিক সারের গোডাউন এবং ডিস লাইন-ওয়াইফাই অফিস পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে আনুমানিক ৬ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ভুল ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ২০ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দীন বলেন, “স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখেছে। অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি, তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি
  • রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা
  • পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
  • সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম