Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিজ বাড়িতে দুর্বৃত্তদের নৃশংস হামলায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নিহত 

Bangla FMbyBangla FM
3:59 pm 23, April 2025
in সারাদেশ
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :

চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান (৯০) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারবর্গ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান ২৫ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে পড়লে চাঁদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য নেওয়া পথে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ।পরভর্তিতে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত  চিকিৎিসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সোমবার (২৬ আগষ্ট) বাদ জোহর সংক্ষিপ্ত পরিসরে তাঁর জানাজা নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধার স্বজনরা  ক্ষোভ নিয়ে বলেন, গত ৫ আগষ্টের ঘটনার পর তিনি খুব একটা বাড়ির বাহিরে যেতেন না।কিন্তু রবিবার (২৫ আগষ্ট) সন্ধ্যার আগে বাড়ির উঠানে বসে থাকার সময় কতিপয় দুষ্কৃতিকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রধানের উপর এই নিশংসয় হামলা চালায় ।ওই সময় তাঁর আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। 

মরহুমের স্ত্রী পারুল পারভিন(৭৩) বলেন, ওনাকে (জয়নাল আবেদীন প্রধান) এম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া পথে উনি মৃত্যুবরণ করেন।চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তার তাকে  মৃত বলে ঘোষণা করেন। আওয়ামীলীগ করার কারণে তাঁকে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এছাড়া ওনার একমাত্র ছেলে পরিবার নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকেন।

হামলার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের উপর যারা হামলা করেছে তারা ছিলেন বহিরাগত এবং হামলা শেষে তারা নারায়ে তাকবীর,আল্লাহু আকবার বলে মিছিল করতে করতে পালিয়ে যায়।তবে স্থানীয়দের সহায়তায় এই হামলার ঘটনা ঘটেছে বলে ও অভিযোগ আছে।এই নিশংসয় হত্যাকান্ডের সাথে জড়িত সকল’কে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মরহুম বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের স্বজনরা।

হামলাকারীদের বিচার চাওয়াতে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবার’কে স্থানীয় দুর্বৃত্ত প্রভাবশালী একটি মহল প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করছেন যা নিয়ে মরহুমের বীরমুক্তিযোদ্ধার পরিবার ভবিষ্যতে নিরাপত্তার জন‍্য উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে।

Tags: অপরাধদুর্বৃত্তদের নৃশংস হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম