Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে বালু মহলে অভিযান, আটক ১

Bangla FMbyBangla FM
৪:০৪ pm ২৭, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১টি শ্যালো মেশিন বিকল ও ২ টি শ্যালো মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম । স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ জন কে আটক করা হয়।


আটকৃত ব্যক্তি হলেন, শালীকাদহ গ্রামের তোহিদুল ইসলামের ছেলে এজাহারুল ইসলাম (২৫)। ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বালু উত্তোলন নিয়ে আমরা একটা অভিযোগ পাই, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
দুই মাসের সাজা দেওয়া হয় এবং কারাগারে প্রেরণ করা হবে।


জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলা শালিকাদহ গ্রামে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। এতে করে ফসলী জমি সহ বসতবাড়ি হুমকি মুখে পড়ছে। দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছি তবে এলাকার লোকদের অসহযোগিতা এবং আমরা যাওয়ার পূর্বে তাদের তথ্য পৌঁছে যেত, যার কারণে আমরা সফল হতে পারিনি। আজ গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে একজনকে ধরতে সক্ষম হয়েছি এবং একটি শ্যালো মেশিন বিকল করে দিয়েছি এবং তারা নিজেরাই ২ টি মেশিন
পানিতে ডুবিয়ে দিয়েছে। এ সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর গামছা ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী
  • নরসিংদী-২ আসনে নিজ বলয়েই অবরুদ্ধ জামায়াত প্রার্থী, নেপথ্যে কি জোটের সমীকরণ?
  • আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা
  • পাগল বা ভবঘুরে দেখলেই ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম: সিরিয়াল কিলার সম্রাট
  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম