Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

Bangla FMbyBangla FM
৯:৪৭ am ২২, মে ২০২৫
in অপরাধ
A A
0

দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি এলাকার মাহবুবুর রহমানের ছেলে মো. জিল্লুর রহমান (২৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট সুজার নেতৃত্বে পুলিশের একটি টহল দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে তল্লাশিচৌকি পরিচালনা করছিল। ওই সময় ঢাকা মেট্রো-ন-১৩-৪১২৩ নম্বরের একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে পিকআপে থাকা পাঁচটি সাদা প্লাস্টিকের তুলাভর্তি বস্তার মধ্যে একটি ছোট প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। ওই বস্তার ভেতরে নীল পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ দুজনকে গ্রেফতার এবং পিকআপটি জব্দ করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম