Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

Bangla FMbyBangla FM
১১:৫৩ am ২০, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

দিল মোহাম্মদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম. আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান, মামলার মোট আসামি ছিলেন সাতজন। তাদের মধ্যে একজন, সাইফুল ইসলাম ওরফে হাজী ছয়ফুল মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ছয়জনের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন:

  • খাজা মিয়া, পিতা: হায়দার আলী
  • বাবু, পিতা: হায়দার আলী
  • এনামুল, পিতা: ময়েজ উদ্দিন
  • মোজাহিদ, পিতা: মজিবর শেখ
  • সাইদুল ইসলাম, পিতা: আব্দুর রহমান
  • মিলন সরকার, পিতা: নজরুল ইসলাম সরকার

তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায়।

ঘটনার বিবরণ:

২০১৭ সালের ১০ আগস্ট নওগাঁর চকগৌরী হাট থেকে সবজি কিনে ট্রাকযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী নাজমুল ইসলাম। পরদিন ১১ আগস্ট স্ত্রীকে ফোন করে জানান, কিছু মালামাল বিক্রি হয়েছে, বাকি বিক্রি করে বাড়ি ফিরবেন।

তবে ওই রাতেই এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে জানায়, নাজমুলকে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে কালো রঙের একটি মাইক্রোবাসে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে চায় ৫০ হাজার টাকা। পরদিন টাকা পাঠানোর বিকাশ নম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রাতেই পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়কের রূপসী বাংলা হোটেলের পাশে বটগাছের নিচ থেকে নাজমুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন নাজমুলের বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর আদালত আজ ছয় আসামির বিরুদ্ধে রায় দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম