Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“বেগম খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া” : আব্দুল কাদির ভূইয়া জুয়েল

Bangla FMbyBangla FM
১১:৪৭ am ২০, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় অবদানের জন্য বর্তমান যুগের বেগম রোকেয়া।”

শুক্রবার (২০ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপি কার্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত ছিলেন, আর বেগম খালেদা জিয়াও নারী শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। বিএনপি সরকারের আমলেই সংসদে নারী আসন সংরক্ষণ আইন পাশ হয় এবং চাকরি-বাণিজ্যসহ সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।”

উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া, সহ-প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজের প্রায় ৫০০ জন এইচএসসি পরীক্ষার্থীর মাঝে কলম, পেন্সিল, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম