Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হামে শিশু মৃত্যু, ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করুন: ঢাকায় মানববন্ধনে বক্তারা

Bangla FMbyBangla FM
১১:২১ pm ২৪, মে ২০২৬
in জাতীয়
A A
0

দেওয়ান মাসুকুর রহমান

“হামের উপসর্গ নিয়ে হাসপাতাল গুলোতে শিশু মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। এটি কাঠামোগত হত্যা। রামিসা-আছিয়াসহ সারাদেশে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির নিষ্ঠুর দৃষ্টান্ত। যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃস্টি করে। এরকম লোমহর্ষক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এটাই সর্ব সাধারণের প্রত্যাশা।”

অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে এদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

রবিবার (২৪ মে ২০২৬) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর জন্য স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, টিকাদান সংকট ও রাষ্ট্রীয় ব্যর্থতাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একইসঙ্গে রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু ধারাবাহিক অবহেলা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুদের জীবন আজ চরম ঝুঁকির মুখে। এই পরিস্থিতির বিরুদ্ধে সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপরোক্ত মন্তব্য করেন।

মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনে সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল-মামুন চৌধুরী।

সভা পরিচালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংস্কৃতিক সংগঠন ‘’আনন্দন’’-এর প্রধান সংগঠক এ কে আজাদ, ‘’কেন্দ্রীয় খেলাঘর’’ এর সাধারণ সম্পাদক রেজাউল কবির, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়ক মো, নুরুল আমিন, অধ্যাপক রেনেসা পারভিন, মাইনউদ্দিন ভূইয়া, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Tags: ঢাকায় মানববন্ধনহত্যার বিচার নিশ্চিতহামে শিশু মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • মোহময় বিজ্ঞাপন ও মধ্যবিত্ত জীবনের অলিখিত সমীকরণ: অধ্যাপক ড. দিপু সিদ্দিকী
  • কুলাউড়ায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন
  • কাজ না জানা অফিস সহকারী পাচ্ছেন ‘শ্রেষ্ঠ কর্মচারী’ পদক!
  • রামিসা হত্যার প্রতিবাদে ফরিদপুর আইনজীবীদের মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম