Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্ম ও শহীদদের ব্যবহার করে  দু-একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে: রিজভী

Bangla FMbyBangla FM
১২:০০ pm ০৯, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

রাজনৈতিক প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু-একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। 

একটি সুনির্দিষ্ট অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে।এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচণ্ডভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি।

 অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে।পরিকল্পিত অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ এটি।

সোমবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা জানান রুহুল কবির রিজভী।

ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির এ মুখপাত্র বলেন, কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলছেন শহীদদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না। 

তারা ৭১ এর শহীদদের কথা কি ভুলে গেছেন, ৮৬ সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন। আসলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান।

তিনি বলেন, এপ্রিল মাসে তো প্রচণ্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসার পরীক্ষা থাকে। সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে। রোজা রেখে প্রচারণা চালাবে কীভাবে।

রিজভী বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না। তবে, বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

বিএনপি নেতা বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও, উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। কুরবানি পশুর চামড়ার ন্যায্য দাম থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছে।

রিজভী প্রশ্ন করেন, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কি না? চাঁদাবাজ-দখলদারদের কেনো ধরা হচ্ছে না? তিনি বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম