Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৬:৩০ am ০৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জেলা প্রতিনিধি, নওগাঁ:
ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের ছবি পাঁচ টাকার নোটে পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কুসুম্বা মসজিদ চত্বরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু এবং কুসুম্বা শাহি মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল-আমিন প্রমুখ।

বক্তারা বলেন, “কুসুম্বা মসজিদ কেবল একটি স্থাপনা নয়—এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। পাঁচ টাকার নোট থেকে মসজিদটির ছবি সরিয়ে নেওয়া জনগণের আবেগ-অনুভূতিতে আঘাত করেছে।”

তাঁরা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “নোটে মসজিদের ছবি ফিরিয়ে না আনলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে এবং তা সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে।” বক্তারা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের জোর দাবি জানান।

উল্লেখ্য, মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত কুসুম্বা শাহি মসজিদ নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, যা বহু বছর ধরে বাংলাদেশের পাঁচ টাকার কাগুজে নোটে স্থান পেয়েছিল। তবে সম্প্রতি প্রবর্তিত নতুন সংস্করণের নোটে মসজিদের ছবি আর নেই, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম