Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারত পালাতে গিয়ে বেনাপোলে ধরা পড়লেন একাধিক মামলার আসামি আ.লীগ কর্মী রিপন

Bangla FMbyBangla FM
৪:৪৯ pm ১৯, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0
Oplus_131072

Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বগুড়া জেলা আওয়ামী লীগ কর্মী রিপন সরকার (৩২)-কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে পাসপোর্ট জমা দিলে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রিপন সরকার বগুড়া জেলা সদরের ঠেংগামারী গ্রামের বাসিন্দা এবং সাজু সরকারের ছেলে। তার পাসপোর্ট নম্বর অ-০৮০১৮৬৪৪।

ইমিগ্রেশন সূত্র জানায়, রিপনের পাসপোর্টে স্টপ লিস্ট থাকার কারণে সিস্টেমে তার নাম ওঠে। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক ও নারী নির্যাতনের দুটি মামলা থাকার বিষয়টি নিশ্চিত হলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক ছিলাম। বিকালে রিপন সরকার পাসপোর্ট জমা দিলে তার নাম সিস্টেমে স্টপ লিস্টে পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়।”

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “আটক আওয়ামী লীগ কর্মীকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বগুড়া থানায় বিস্ফোরক ও নারী নির্যাতনের মামলা থাকায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।”

উল্লেখযোগ্য যে, গত কিছুদিনে ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে অন্তত ১৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। এর মধ্যে গত ১০ জুন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম. সাহাবউদ্দিন আজম এবং ৫ জুন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির গ্রেফতার হন।
ধৃতদের অধিকাংশই ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন হত্যা ও ফৌজদারি মামলার আসামি বলে জানা গেছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম