পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রোববার (২৪ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সিআরপির চলমান পুনর্বাসন কার্যক্রম, চিকিৎসা সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের কার্যক্রমের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন ও সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।

