Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, সম্মতি রুশ কর্তৃপক্ষের

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ০৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশ আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী এই সংখ্যা এক লাখে উন্নীত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে রাশিয়া।

বৈঠকে উভয় পক্ষই মনে করে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের বর্তমান পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। এ কারণে জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক ও ওষুধ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া প্রযুক্তিগত সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে যৌথ কাজের বিষয়েও আলোচনা হয়। কৃষি ও স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে একটি রুশ প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল সম্প্রতি মস্কো সফর করে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে অনানুষ্ঠানিকভাবে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

সরকারি সূত্র বলছে, দীর্ঘ সময় পর এ ধরনের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Tags: কর্তৃপক্ষবাংলাদেশরাশিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও টিফিন বিতরণ
  • তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতে কি‌শো‌রের মৃত্যু
  • বিশ্বকাপে গোলবন্যা: ৭ থেকে ১০ গোল হজম করা ম্যাচের চিত্র
  • অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
  • শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম