Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিভাগে চ্যাম্পিয়ান হওয়ায় বাকেরগঞ্জের ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৯ pm ২৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

বরিশাল প্রতিনিধি:

বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ বালক ও বালিকা উভয় খেলায় বাকেরগঞ্জ উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ায় কৃতি ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৪ মে রবিবার ২০২৬ সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

উল্লেখ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বরিশাল বিভাগীয় পর্যায়ে বালক ও বালিকা উভয় বিভাগে বাকেরগঞ্জ পৌরসভার হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাড়িয়াল ইউনিয়নের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, থানা অফিসার ইনচার্জ মো: আদিল হোসেন, উপজেলা প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ, উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া,সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা লাভ করে, এবং শিশু বয়স থেকেই যদি এ খেলা ধুলার প্রতি কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া যায় তবে ভবিষ্যতে একটি স্বাস্থ্যবান, নির্ভরযোগ্য জাতি গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষে কৃতি ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
  • কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় বিক্ষোভ
  • ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন
  • ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম