Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার আইনজীবী বারে হামলা,আহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩০ pm ০৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (০৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে জায়গাজমি সংক্রান্ত বিরোধ নিয়ে জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিকবার তাদের মধ্যে উত্তেজনা ও ঝগড়ার ঘটনা ঘটে। সর্বশেষ বিরোধের জেরে জমসেদ খান মৌলভীবাজার সদর মডেল থানায় সাতজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করে। সোমবার ওই মামলায় হাজিরা দিতে উভয় পক্ষ আদালতে উপস্থিত হয়। পরে তারা জেলা আইনজীবী সমিতির বার ভবনে গেলে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

অভিযোগ রয়েছে,এ সময় জমসেদ খান, সাকের খান ও তারেক খানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জসিম খান,বেলাল খান ও সুজন খানের ওপর হামলা চালান। হামলায় সুজন খান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

জসিম খান অভিযোগ করে বলেন,আদালতে হাজিরা শেষে তারা বার ভবনে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুইজন আহত হন,যার মধ্যে সুজন খানের অবস্থা গুরুতর। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নুল হক বলেন,বিবদমান দুই পক্ষ আদালতে হাজিরা দেওয়ার পর বার ভবনে আসে। সেখানে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং আইনজীবী সমাজকে বিব্রত করেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলেছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, এলাকায় উত্তেজনা
  • শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট
  • চরভদ্রাসন উপজেলা করিম মৃধার ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওপেনিং ডে দুই শিক্ষক অনুপস্থিত
  • অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন তুলে দেওয়ার দাবি ‘ভিত্তিহীন’
  • নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম