দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ১০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর আগে রোববার দেশে হাম ও হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে একজনের মৃত্যু হামে এবং বাকি সাতজনের মৃত্যু হাম-সদৃশ উপসর্গে হয়েছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করছেন।

