Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ০৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়।

বিষয়টি নওগাঁ জেলার পুলিশ সুপারের নজরে এলে তিনি ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশনায় ধামইরহাট থানার একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে।

পরবর্তীতে গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন আইনানুগভাবে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জব্দকৃত মোবাইল ফোনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়াও সেখানে আরও কয়েকজন নারীর অশ্লীল ছবি ও ভিডিও সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তুলে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। পরে সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি ও ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশ আরও জানায়, এ ধরনের অপরাধের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি এবং অনলাইনে ব্যক্তিগত তথ্য বা ছবি ছড়িয়ে দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘৃণ্য অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, দলে ফিরেই ম্যাচসেরা মোসাদ্দেক
  • নোয়াখালীর বেগমগঞ্জে এক রাজমিস্ত্রিকে প্রকাশ্যে গুলি
  • রূপের জাদু আর অভিনয়ে চিরসবুজ পূর্ণিমা
  • প্রথমবার ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি ভারতের
  • ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম