Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহ্‌মিনা আখতারের যোগদান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩২ pm ০৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহ্‌মিনা আখতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। গতকাল (৮ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক-এর নিকট তিনি যোগদানপত্র জমা দেন।

এরপর আজ (০৯) জুন অধ্যাপক তাহ্‌মিনা আখতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং জনসম্পৃক্ততার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করতে চাই।

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশীদারিত্বমূলক প্রশাসনের মাধ্যমে আমরা একটি আধুনিক, শিক্ষা-শিল্প দক্ষতাভিত্তিক, অংশীদারিত্ব, গবেষণাবান্ধব ও শিক্ষার্থী-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

আগামী ১০ জুন (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-এ স্থাপিত শহিদ মিনার ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহ্‌মিনা আখতার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন।

উল্লেখ্য, ০৮ জুন (সোমবার) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহ্‌মিনা আখতারকে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই বিশিষ্ট শিক্ষাবিদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে নারী নেতৃত্বের উল্লেখযোগ্য প্রতিফলন।

অধ্যাপক তাহ্‌মিনা আখতার এসএসসিতে ঢাকা বোর্ডে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান এবং এইচএসসিতে ঢাকা বোর্ডে মেধা তালিকায় ১০ম স্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট (ISWR) থেকে বিএসএস (সম্মান)-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং এমএসএস-এ প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং বিষয়ে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের প্রবর্তক এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট (ISWR) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামের প্রতিষ্ঠাতা।

তিনি Sage, Palgrave Macmillan (মালয়েশিয়া), Taylor & Francis, Oxford University Press সহ দেশি-বিদেশি বিভিন্ন মর্যাদাপূর্ণ জার্নালে পঞ্চাশটিরও অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্রে রয়েছে সামাজিক উন্নয়ন ইস্যু, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মানসিক স্বাস্থ্য, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও অন্তর্ভুক্তিকরণ এবং জলবায়ু সহনশীলতা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু গবেষণার উন্নয়ন গবেষণা প্রকল্পে তিনি দলনেতা ও প্রধান গবেষক হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক তাহ্‌মিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট (ISWR)-এর পরিচালক (২০১৯-২০২১) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি (রোকেয়া হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেছা) হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক, সিনেট সদস্য এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক তাহ্‌মিনা আখতার ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদের কুয়েত মৈত্রী হলের নির্বাচিত ভিপি ছিলেন। তিনি বাংলাদেশ ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (UTAB)-এর প্রতিষ্ঠাতা মহাসচিব। এশিয়ান ও প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন (APASWE)-এর সদস্য হিসেবেও তিনি সক্রিয়। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানে উপদেষ্টা এবং বোর্ড অফ গভর্নেন্সের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন। জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন, অংশগ্রহণ, প্রবন্ধ উপস্থাপন, সেশন চেয়ারসহ প্রশিক্ষক ও বিশেষজ্ঞ হিসেবে কাজ করে যাচ্ছেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের পর অধ্যাপক তাহ্‌মিনা আখতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশকে বিশ্বমানে নিয়ে যেতে সকলের সহযোগিতা চেয়েছেন। তাঁর বিশাল অভিজ্ঞতা, গবেষণালব্ধ প্রজ্ঞা ও প্রশাসনিক দক্ষতা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সকলের বিশ্বাস।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, দলে ফিরেই ম্যাচসেরা মোসাদ্দেক
  • নোয়াখালীর বেগমগঞ্জে এক রাজমিস্ত্রিকে প্রকাশ্যে গুলি
  • রূপের জাদু আর অভিনয়ে চিরসবুজ পূর্ণিমা
  • প্রথমবার ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি ভারতের
  • ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম