Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে রুমা গালেঙ্গা মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৬ pm ০৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে ১২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালে রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া সংলগ্ন জঙ্গল থেকে ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গালেঙ্গার জৈতুন পাড়ার জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতের শার্টের পকেট থেকে একটি বাসের টিকিট পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে ওই স্থানে পুলিশ ও বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় রুমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিকেলে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ‘পার্বত্য নাগরিক পরিষদ’।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীর বেগমগঞ্জে এক রাজমিস্ত্রিকে প্রকাশ্যে গুলি
  • রূপের জাদু আর অভিনয়ে চিরসবুজ পূর্ণিমা
  • প্রথমবার ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি ভারতের
  • ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ
  • আক্কেলপুরে একই দিনে তিনজনের লাশ উদ্ধার, থানায় স্বজনদের অপেক্ষা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম