মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করণের লক্ষ্যে সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জের আয়োজনে, মঙ্গলবার (৯জুন-২০২৬) বেলা১২টার দিকে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে, উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর (সার্কেল) নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সিরাজগঞ্জ পৌর নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-অর- রশীদ খান হাসান, সিরাজগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক( ইঞ্জি.) আবু নাঈম, ট্রাফিক বিভাগ সিরাজগঞ্জের টিআই মোঃ আসাদুল ইসলাম প্রমুখ।
আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সভাপতি মোঃ আল আমীন চৌধুরী, সিএনজি মালিক গ্রুপের সমিতির সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সিএনজি মালিক গ্রুপের সহসাধারণ সম্পাদক রবিউল হাসান রবি, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন সহ মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়নের তিন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জানা যায় যে, সিরাজগঞ্জ পৌরএলাকায় সহ উপজেলা গুলোর গুরুত্বপূর্ণ স্থান অবশ্যই যানজটমুক্ত রাখতে হবে।
যত্রতত্রভাবে গাড়ী রাখা যাবে না। যাত্রীরা যেন নির্বিঘ্নে নিরাপদ ভাবে চলাচল করতে পারে, প্রতিটি সিএনজি নির্ধারিত স্থান থেকে গন্তব্য পৌঁছাতে নির্ধারিত ভাড়া যাত্রীদের কাছ থেকে নেবে সিএনজিগাড়ি চালক। কোনভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবেনা। আগামী ১০ দিনের মধ্যে জেলার সকল সিএনজির তালিকা মালিক গ্রুপ এবং সিএনজি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ৩ গ্রুপের সমন্বয়ে জমা দিতে হবে । নির্ধারিত সময়ে সিএনজির দ্রুত রেজিষ্ট্রেশন করতে হবে। কোন রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি আর রাস্তায় চলাচল করতে পারবেনা।

