Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে রেকর্ডভুক্ত জমিতে ঘর তুলতেই বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ০৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর এলাকায় রেকর্ডভুক্ত ও কবলাকৃত জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ফরিদুল ইসলাম পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়,তফসিলঃ মৌজা-রহমতচর, জেএলনং-১৫৪, এসএ খতিয়ান নং-৯৮০, এস এ দাগ নং-২৮০, মোট জমি ৩৪ শতকের মধ্যে ২৬ শতক এবং এস এ খতিয়ান নং-৬৮০, ডিপি খতিয়ান নং-৭৫২, বিএস দাগ নং-২১৪, জমি দলা

৭০ শতকের মধ্যে ০৪ শতক বিএস দাগ নং-২১৭ জমি দলা ৭৩ শতক এর মধ্যে ০৪ শতক উভয় দাগে ০৮ শতক । সর্বমোট জমি এস এ ও বিএস দাগে ৩৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আনছার আলী, জহুরুল ইসলাম, আয়নাল হোসেন, আব্দুর রশিদ ও তোফাজ্জল হোসেনসহ তাদের সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

ফরিদুল ইসলামের দাবি, সংশ্লিষ্ট জমি তিনি ও তার ওয়ারিশগণ কবলা দলিল এবং এসএ রেকর্ডমূলে মালিকানা হিসেবে দীর্ঘ দিন থেকে ভোগ দখলে আছেন। তবে অভিযুক্তরা জোরপূর্বক জমির অধিকাংশ অংশ ভোগদখল করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুন জমি পরিমাপ করে উক্ত জমিতে একটি ঘর উত্তোলন করে বসবাসের ব্যবস্থা করার চেষ্টা করলে প্রতিপক্ষরা সেখানে উপস্থিত হয়ে ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি এবং প্রাণনাশের ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী ফরিদুল ইসলাম বলেন, “জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমি নিজের জমিতে বসবাসের জন্য একটি ছোট ঘর তুলতে পারছি না। প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও জমি উদ্ধারের দাবি জানাচ্ছি।”

স্থানীয়রা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা হলেও তা সফল হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীর বেগমগঞ্জে এক রাজমিস্ত্রিকে প্রকাশ্যে গুলি
  • রূপের জাদু আর অভিনয়ে চিরসবুজ পূর্ণিমা
  • প্রথমবার ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি ভারতের
  • ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ
  • আক্কেলপুরে একই দিনে তিনজনের লাশ উদ্ধার, থানায় স্বজনদের অপেক্ষা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম