Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও টিফিন বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১২ pm ০৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রিজওয়ান, স্টাফ রিপোর্টার( নওগাঁ):

নওগাঁর পত্নীতলা উপজেলার ৭ নং পাটিচড়া ইউনিয়নের রসকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মানবিক বেলাল হোসেনের সৌজন্যে কলম ও টিফিনের জন্য কেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক বেলাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজ কে নিয়োজিত রেখে জনমানুষের উপকার করে চলেছেন।

তিনি দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি কখনো পথচারীদের নিজ উদ্যোগে ভ্যানগাড়ির মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেয়া, কখনোও আবার অসুস্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করা, মাঠে ঘর্মাক্ত শ্রমজীবিদের স্যালাইন, শরবত ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা তার যেন একটা নৈমিত্তিক নেশায় পরিনত হয়েছে।

এককথায় মানবতা মূলক কাজ – কর্ম করা তার কাছে যেন একটা মহান সখের কর্ম হয়ে দাঁড়িয়েছে । এই জনহীতকর কর্ম ভ্যান চালক বেলাল কে মানবিক বেলালে পরিনত করেছে। এতে বেলালের গ্রামের বাসিন্দা ষাটোর্ধ আবুল হোসেন, স্কুলপাড়ার আনোয়ার মিস্ত্রি , গ্রাম পুলিশ জামাত নেতা আব্দুল জলিল মৌলভী বেলালের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

টিফিন ও কলম বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বেলাল হোসেনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তবে কেউ কেউ এই কর্মকান্ড কে বেলালের অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন, কেননা বেলাল শুধু মাত্র তার মেম্বার নির্বাচনের যতটুকু এরিয়া সেই এরিয়ার মধ্যেই এই মানবিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছেন। এতে সন্দেহের দানা জনসাধারণের মধ্যে বেশী করে প্রকট হচ্ছে ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তদন্ত কমিটিকে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী
  • কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ প্রস্তাবনা দিল জামায়াত
  • গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ
  • জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম