লালমনিরহাট প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসাছাত্র ছু’রিকাঘাতে নিহত হয়। নিহত লিয়াকত আলী লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে আদিতমারী উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের মো: জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে সামান্য বিষয় নিয়ে লাদেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাব্বি তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে ক্ষুব্ধ হয়ে লাদেন রাব্বিকে চড়-থাপ্পড় দেয়। দুজনের মধ্যে বিবাদ শুরু হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়।
স্থানীয়রা আরও জানান, ওই ঘটনার জের ধরে রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে থাকা লাদেনের ওপর হা’মলা চালায় ও এক পর্যায়ে রাব্বির বড় ভাই রকি পেছন দিক থেকে লাদেনকে ছু’রিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
হ’ত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষু’ব্ধ প্রতিবেশীরা অ’ভিযুক্তদের বাড়িতে হা’মলা ও ভা’ঙচুর চালায়। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ নি’হতের ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নি’হতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এদিকে লাদেন হ’ত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা। দ্রুত অ’ভিযুক্তদের গ্রে’প্তার ও দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানিয়েছেন।

