Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৫ pm ০৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আ. মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত আ. মনাফ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত রিফাত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র ও জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরে কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে কান্দিগাঁওয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আ. মনাফ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১২-১৯৬০ নম্বরের সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরে উপজেলার সদরপুর সেতুর সামনে বাসটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে বাসটি জব্দ করে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ
  • জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ
  • সখিপুরে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ
  • বান্দরবানে রুমা গালেঙ্গা মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ
  • সিরাজগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম