Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এবার বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবল উপভোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৯ pm ০৯, জুন ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমান রিপোর্টার, রংপুর:

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবলপ্রেমীদের জন্য আসছে বিশ্বকাপ উন্মাদনার নতুন অভিজ্ঞতা। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টির বিদ্রোহী হল প্রশাসন।

সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ উপলক্ষে শিক্ষার্থীরা যেন একত্রে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই হল প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এমন উদ্যোগে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

শিক্ষার্থীদের একাংশের মতে, বন্ধুদের সঙ্গে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা বিশ্বকাপের উত্তেজনাকে আরও জীবন্ত করে তোলে। বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিলসহ জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে যে আবেগ তৈরি হয়, তা ক্যাম্পাসের পরিবেশকে ভিন্ন মাত্রা দেয়।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার একটি বড় উপলক্ষ। বিশ্বকাপ এলেই ক্যাম্পাসজুড়ে এক ভিন্ন ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেখানে সবাই একসঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করতে চায়।

সেই অনুভূতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েই আমরা হল প্রাঙ্গণে বড় পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আশা, শিক্ষার্থীরা সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখবে।

 

Tags: ফিফা বিশ্বকাপ ফুটবল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে রেকর্ডভুক্ত জমিতে ঘর তুলতেই বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ
  • প্রিয়জন হারানো ব্যক্তিকে ৭টি কথা কখনোই বলবেন না
  • অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে
  • সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
  • খাল নেই, তবুও সেতু নির্মাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম