আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
অপহরণের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ৫ জন (শিশু-কিশোর) উদ্ধার হয়েছে কক্সবাজারের টেকনাফ থেকে।
জেলা পুলিশ জানিয়েছে, সোমবার ৮ জুন ২০২৬ খ্রিঃ চকরিয়া থানায় একটি মানব পাচার মামলা রুজু করা হয়। মামলার অধিযাচন পত্র প্রাপ্ত হয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা হতে অপহৃত ৫ জন ভিকটিম (শিশু-কিশোর) উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, উদ্ধার শিশু-কিশোরদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

