স্টাফ রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরে রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকান্ডসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা ঘটনাগুলোর প্রতিবাদে আইনজীবীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশব্যাপী সাম্প্রতিক নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট লিয়াকত হোসেন খান বুলু। বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাফিজ, মানবাধিকার সংগঠন ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অ্যাডভোকেট লতা আক্তার, অ্যাডভোকেট সোহানুর রহমান সোহেল ও অ্যাডভোকেট ফারজানা।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধ প্রবণতা কমে আসবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ ক

