পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকালে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন, বগুড়া- ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তিনি অনুপস্থিত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া কৃষি অঞ্চলের পার্টনার প্রোগামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুম আহমেদ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতি নাহার বিথী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক ইকবার কবির পলাশ, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকার।

