Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ-এর সতর্কবার্তা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৮ pm ২৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

ঈদে ঘরমুখো মানুষের নদী পারাপার ও যাতায়াত নিরাপদ করতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে বিশেষ সচেতনতামূলক নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফেরি পারাপারের সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​আজ রোববার (২৪ মে) সকালে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় সরেজমিনে বিলবোর্ড স্থাপন এবং মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে সচেতন করতে সওজ-এর এই নির্দেশনা প্রচার করা হয়।
​ফেরি চলাচল বা নদী পারাপারের সময় কোনো যাত্রী গাড়ির ভেতরে অবস্থান করতে পারবেন না। ফেরি পুরোপুরি ঘাটে এসে নোঙর করার (না ভেড়ানো) পূর্ব পর্যন্ত কোনো যাত্রী বা চালক ফেরি থেকে নামতে পারবেন না।

​এই বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, ঈদের এই সময়ে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। জনসাধারণের সুরক্ষার কথা চিন্তা করেই মূলত এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।​তিনি আরও উল্লেখ করেন, কেবল ঈদ কেন্দ্রিক নয়, ঈদোত্তর সময়েও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সওজ-এর এই সচেতনতামূলক কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে। ঘাট ব্যবহারকারী সকল যাত্রী ও যানবাহন চালকদের এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার

জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
​চন্দ্রঘোনা ফেরিঘাটে নিয়োজিত কর্মীরা জানান, দুর্ঘটনো এড়াতে সওজ-এর এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। তবে এটি সফল করতে সাধারণ যাত্রী ও চালকদের সচেতনতা এবং সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।

Tags: দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
  • কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় বিক্ষোভ
  • ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন
  • ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম