মধ্যনগর (সুনামগঞ্জ )প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ই’মে রোববার দুপুরে উপজেলার মধ্যনগর বাজার জামে(বড়)মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সারা বাজার প্রদক্ষীণ শেষে থানার সম্মুখে সমাপ্তি হয়।শ্লোগান ও বক্তব্যে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত মুসলমান সম্প্রদায়ের উপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের সুদৃষ্টি চেয়েছেন বিক্ষোকারী ও সমাবেশে অংশ গ্রহনকারী বাংলাদেশ হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা সহ অসংখ্য নেতৃবৃন্দ।
হেফাজতে ইসলাম এর নেতৃবৃন্দ বক্তব্যে বলেন ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর নির্যাতন,হামলা ও হত্যার প্রতিবাদ তুলে প্রতিবাদ ও জাতিসংঘের সুদৃষ্টি চেয়েছেন।এসময় বক্তব্য সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছালাম,সহসভাপতি মাওঃ আবুল হাসান আখঞ্জী,সাধারণ সম্পাদক মাওঃআব্দুল হালিম,মাওঃফয়সাল আহমেদ জিহাদী,মাওঃনুরুজামান প্রমুখ।

