নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার মদনে হাওর থেকে গরু আনতে গিয়ে আমিনূল ইসলাম এরশাদ (৬৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। রোববার সকালে বাড়ির সামনের হাওরে এ ঘটনা ঘটে। আমিনূল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহি নেওয়াজ খানের ছেলে।
মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার। তিনি আরও জানান বজ্রপাতে ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ জানান, সকালে বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়েন আমিনূল ইসলাম এরশাদ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, আমি শোনেছি বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।

