Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড়ি গরুর ঢলে জমজমাট কাপ্তাইয়ের ‘নতুন বাজার হাট’

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৮ pm ২৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

পবিত্র ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। সময় যত ঘনিয়ে আসছে, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ‘নতুন বাজার মাঠ’ কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে। পাহাড়ি গরুর ব্যাপক আমদানির কারণে হাটটি এখন বেশ জমজমাট। তবে বাজারে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

​লাভের আশায় দূর-দূরান্ত থেকে শত শত পাহাড়ি গরু নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিলাইছড়ির ফারুয়া, তত্তানালা, আলিখেয়ং এবং বরকল ও মাইনি থেগা সহ বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে এসব গরু হাটে আনা হয়েছে। কোনো কোনো বড় ব্যবসায়ী ৮০টি, কেউ ৫০টি, আবার কেউ ২০ থেকে ২৫টি করে পাহাড়ি গরু বিক্রির জন্য এই হাটে তুলেছেন।​ক্রেতার ভিড় বেশি, বেচাকেনা এখনো ধীর হাট ঘুরে দেখা গেছে, পশুর চেয়ে হাটে মানুষের উপস্থিতি অনেক বেশি।

তবে অধিকাংশ মানুষই এখন হাট ঘুরে দেখছেন এবং দরদাম করছেন। একদম শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে চান বলে অনেকে এখনো চূড়ান্ত কেনাকাটা করছেন না। আবার কেউ কেউ শেষ মুহূর্তের ভিড় ও বাড়তি দামের আশঙ্কায় এখনই পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন।

​স্থানীয় বাজারে বেচাকেনা কিছুটা ধীরগতির হলেও পাইকারি ব্যাপারীরা বসে নেই। চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজানসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এখান থেকে দলবেঁধে গরু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন।
​সার্বক্ষণিক দায়িত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী

​হাটে আসা গরুর স্বাস্থ্য সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। মেডিকেল টিমের সদস্যরা নিয়মিত হাট তদারকি করছেন। কোনো পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সেটিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,”হাটে আসা পশুর স্বাস্থ্য রক্ষায় আমাদের ভেটেরিনারি টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে সুস্থ পশু কেনাবেচা করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”এদিকে হাটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাল নোটের কারবার রোধ ও হাটের শৃঙ্খলা বজায় রাখতে তাদের কড়া নজরদারি চোখে পড়েছে। এখন পর্যন্ত হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেল-গ্যাসের মূল্যবৃদ্ধিতে আমেরিকানদের আত্মবিশ্বাস তলানিতে
  • নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা
  • মধ্যনগরে হেফাজতে ইসলাম’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
  • শ্রীমঙ্গলে চিকিৎসকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
  • যুক্তরাষ্ট্র এবার ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম