Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না: পরীমণি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৪ pm ২৪, মে ২০২৬
in বিনোদন
A A
0

বিনোদন ডেস্ক:

ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস অভিনেত্রী পরীমণি। রূপালী পর্দার কাজের চেয়েও ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় সব সময়ই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবার কোনো বিতর্ক বা নতুন সিনেমার খবর নয়, বরং নিজের মাকে নিয়ে এক আবেগঘন ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছেন এই চিত্রনায়িকা।

গত শুক্রবার (২২ মে) পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজের মাতৃত্বের অনুভূতির পাশাপাশি প্রয়াত মায়ের প্রতি এক বুক হাহাকার ও আকুলতা প্রকাশ করে একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে পরীমণি তাঁর একমাত্র ছেলের অসুস্থতার প্রসঙ্গ টেনে নিজের মায়ের কথা স্মরণ করেন। তিনি লিখেন,

“আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গাঁয়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না।”

মায়ের স্নেহ থেকে বঞ্চিত হওয়ার এই চাপা কষ্ট ও আক্ষেপ পরীমণির পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

পরীমণির এই স্পর্শকাতর ও আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী এবং নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্ত্বনায় ভাসাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার এই অপূরণীয় কষ্টের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।

সেখানে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, ‘মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের আপনার কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার প্রকাশ।’

আরেকজন মন্তব্যকারী নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘মা তো মা-ই হয়, পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা নেই।’ মায়ের প্রতি পরীমণির এমন আকুলতা সাধারণ ভক্তদের পাশাপাশি সাধারণ নেটিজেনদেরও ভাবিয়ে তুলেছে।

Tags: ঢালিউডপরীমণিবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস
  • ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর
  • ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
  • সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ড্রোনে নজরদারি ও র‌্যাবের কঠোর নিরাপত্তা
  • রাজশাহীতে চাহিদা বাড়ছে তালশাঁসের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম