Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আটঘরিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ও ভাঙচুর; অনুপস্থিত ব্যক্তির নামে মামলা

Bangla FMbyBangla FM
৬:২০ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার হাপানিয়া মসজিদপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। তবে সংঘর্ষের সময় অনুপস্থিত ব্যক্তিদের নামে মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মামলা সূত্রে জানা যায়, ৪ জুন কামাল জোয়ার্দ্দার ও তোফাজ্জাল প্রামানিকের জমির সীমানা নিয়ে বিরোধ হয়। তোফাজ্জালের আত্মীয় আব্দুর রাজ্জাক, আমিজাল, সোহেলসহ তাদের দলবল কামালের বাড়িতে গিয়ে হামলা চালায়। পরে কামালের ভাই আবদুল হাই এসে বিরোধ মিমাংসা করেন।

কিন্তু তোফাজ্জলের আত্মীয়রা আপোষ না করে উচ্ছৃঙ্খল আচরণ চালায়। ১০ জুন আবারও সংঘর্ষ হয়, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এবং বাড়ি ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

১৩ জুন কামালের পক্ষ থেকে ৯ জনের নামে মামলা করা হয়, আর ১৪ জুন রাজ্জাকদের পক্ষে ১১ জনের বিরুদ্ধে পাল্টা মামলা হয়।

আহত কামাল জোয়ার্দ্দার অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধ মিটিয়ে দেয়া হয়েছিলো, কিন্তু আমিজালেরা হামলা চালিয়েছে। তার দুই হাত ভেঙে গেছে, স্ত্রী, ছেলে ও ভাতিজাকেও পেটানো হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

অপরপক্ষের আব্দুর রাজ্জাক বলেন, হামলার সময় তিনি শান্তির চেষ্টা করেন, কিন্তু তার ওপরও কোপ মারা হয়। তার স্ত্রী মর্জিনা সুষ্ঠু বিচার চেয়েছেন।

স্থানীয়রা কামাল ও তার পরিবারকে শান্তিপ্রিয় উল্লেখ করে, আবার আমিজাল-রাজ্জাক গোষ্ঠীকে উচ্ছৃঙ্খল ও অন্যায় আচরণের অভিযোগ করেন।

আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান বলেন, জমি বিরোধে উভয়পক্ষ মামলা করেছে, তদন্ত চলছে। তবে অনেক আসামি আগাম জামিন নিয়েছেন।

Tags: অপরাধসংঘর্ষ ও ভাঙচুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম