Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় জমে উঠেছে কোরবানির হাট

Bangla FMbyBangla FM
৫:১৫ pm ০২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

হাবিবুর রহমান, রংপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ ধর্মপ্রাণ মুসলমানরা পছন্দের কোরবানির পশু কিনতে হাটে হাটে ভিড় জমাচ্ছেন। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে কৈকুড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরাণী হাটটি কোরবানির মৌসুমে বিশেষ গুরুত্ব পেয়েছে।

সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবার বসা এ হাটে সোমবার সকাল থেকেই শুরু হয় ক্রেতা-বিক্রেতার আনাগোনা, যা চলে রাত পর্যন্ত। রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থিত হওয়ায় এই হাটে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এমনকি ঢাকা ও চট্টগ্রাম থেকেও পাইকার ও খুচরা গরু ব্যবসায়ীরা আসছেন। সুলভ যোগাযোগ ব্যবস্থার কারণে দূরদূরান্তের ক্রেতাদের আগমনও ব্যাপক।

চৌধুরাণী হাটের ইজারাদার রেজাউল করিম শ্যাম্পু বলেন, “বাজার জমেছে, তবে মাঝে মাঝে বৃষ্টির কারণে বেচাকেনায় কিছুটা ব্যাঘাত ঘটছে। আশা করছি সামনে হাটগুলোতে আবহাওয়া ভালো থাকলে বেচাকেনাও বাড়বে।”

পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আযহায় উপজেলায় ৩ হাজার ৩৯০ জন খামারি প্রায় ৩৮ হাজার ৮০০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে চাহিদা রয়েছে ২১ হাজার ২০০টির, ফলে উদ্বৃত্ত থাকবে প্রায় ১৭ হাজার ৬০০টি।

প্রাণিসম্পদ বিভাগ থেকে আরও জানানো হয়েছে, প্রস্তুত করা পশুগুলোর মধ্যে রয়েছে—

  • গরু: ১৯,৪৫৪টি
  • ছাগল: ১৯,১৫০টি
  • ভেড়া: ১৯০টি
  • অন্যান্য: ৬টি

স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ এবং হাট ইজারাদারদের মতে, পশুর যোগান পর্যাপ্ত থাকায় এ বছর ক্রেতারা ভালো দামে কোরবানির পশু কিনতে পারবেন। অন্যদিকে খামারিরাও ন্যায্য দাম পেলে লাভবান হবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম