Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু : কৃষক গ্রেফতার

Bangla FMbyBangla FM
10:13 am 21, March 2025
in সারাদেশ
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া : 

 শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া পাহাড়ে বোর ধান খেত রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের তারে জড়িতে একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার (২০মার্চ)দিবাগত রাতে পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় ওই খেতের মালিক কৃষক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা  ও বন বিভাগ সুত্রে জানা গেছে, গারো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির দলটি সম্প্রতি পাহাড়ি এলাকার বোর খেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিলো। ইতিমধ্যেই নালিতাবাড়ী উপজেলার বেশকিছু বোর খেত খেয়ে সাবাড় করেছে। বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউল হকের বোর খেতে হানা দেয় বন্যহাতির দল। এসময় একটি মাঝ বয়সী পুরুষ হাতি ওই খেতের পূর্ব পাশে এলে আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে টের পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে। 

খবর পেয়ে  বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। খবর পেয়ে রাতেই কৃষক জিয়াউল হক জিয়াকে নন্নী বাজার থেকে আটক করে পুলিশ।

এদিকে  শুক্রবার (২১মার্চ)

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু এবং এক কৃষককে গ্রেফতারের 

বিষয়টি নিশ্চিত করেছেন।

লাল মোঃ শাহজাহান কিবরিয়া 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুক্তিযোদ্ধারাই দেশের আসল নায়ক: তানজিম হাসান সাকিব
  • মৌলভীবাজারে ডেঙ্গুর চাপ,আক্রান্ত বেড়ে সিলেটে ৫১৪
  • মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় এক যুবক গ্রেপ্তার
  • নির্বাচনের পর পদত্যাগের ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন
  • টি–টোয়েন্টিতে ভারতকে সবচেয়ে বেশি হারানোর রেকর্ড এখন দক্ষিণ আফ্রিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম