Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মন্দির ভাংচুরের অভিযোগে মামলা 

Bangla FMbyBangla FM
1:14 pm 14, March 2025
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টারঃ

 পিরোজপুরের নাজিরপুরে আওয়ামীলীগ নেতার নির্দেশে জমি দখল করতে গিয়ে মন্দির ও ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুজ্জামান শিকদার মনি সহ ৮ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী-বলিবাবলা রাস্তার পুর্ব পাশে ওই গ্রামের স্কুল শিক্ষক ঠাকুর চাঁদের ভোগ দখলীয় জমি নিয়ে জেলার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনির সাথে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে ওই আওয়ামীলীগ নেতার নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উদয়তারা গ্রমের আজিজুল শেখ ও জেলার সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের জালিজ শেখ সহ ৭-৮ জনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা ঘর ও একটি মন্দির ভাংচুর করে। এসময় হামলাকারীরা ওই জমির পশ্চিম পাশের খালের ওপর পাশে থাকা অন্য একটি সার্বজনিন মন্দিরও ভাংচুর করে।  

স্থানীয়রা জানান, ওই জমির মালিক রতন হালদারের কাছ থেকে স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ ক্রয় করেন। সম্প্রতি আওয়ামীলীগ নেতা মনি শিকদারও সেই জমি ক্রয় করেছেন বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। ওই দিন তা দখল করতে সেখানে থাকা ঘর ও পাশের মন্দির ভাংচুর করে প্রতিপক্ষ

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, জমির দখল নিয়ে বিরোধের জেরে মন্দির ভাংচুরের অভিযোগে মমালা দায়ের হয়েছে।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোঃ শরিফুজ্জামান মনি ওই জমিটি ক্রয় সূত্রে তার দাবী করে বলেন, সেখানে থাকা ঘর ভাংচুর করা হয়েছে, তবে মন্দির ভাংচুরের অভিযোগ মিথ্যা।

উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা শরিফুজ্জামান মনি শিকদারের বিরুদ্ধে গত আওয়ামীলীগ সরকারের সময়ে সহ বিভিন্ন সময় নারী ধর্ষন, হত্যা, লুন্ঠন সহ অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান
  • বগুড়া ৪ আসনের বিএনপির প্রার্থী মোশারফের কাছে চাঁদা দাবি
  • এই পদক আমার কাছে ‘বিশেষ’: ঋতুপর্ণা
  • ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
  • কুমিল্লা -০২আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম