Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

Bangla FMbyBangla FM
১১:০৩ am ৩০, মে ২০২৫
in সারাদেশ
A A
0


লাল মোহাম্মদ কিবরিয়া, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম বাতকুচি নামাপাড়ায় বন্য হাতির আক্রমণে ছুরতন নেছা (৬৫) নামের এক বিধবা বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। রাত গভীরে বনের একদল বন্য হাতি গ্রামের ওপর হামলা চালায়। এ সময় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধার ঘরে ঢুকে তাকে টেনে হিঁচড়ে আঙিনায় এনে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে হাতির দল।

এর আগে একই এলাকায় হাতির তাণ্ডবের ঘটনায় ছুরতন নেছার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বন বিভাগ থেকে ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই নালিতাবাড়ীর বাতকুচি ও পাশের পলাশিকুড়া এলাকায় তাণ্ডব চালায় বন্য হাতির দল। একই রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনেও হামলা চালিয়ে ভেতরের পণ্যদ্রব্য খেয়ে ও পায়ে মাড়িয়ে ব্যাপক ক্ষতি করে তারা। এমনকি কোমল পানীয়র বোতলও ভেঙে ফেলে।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “রাতভর মুষলধারে বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বের হতে পারেনি। এমনকি বন বিভাগের টহল দল ও ইআরটি সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম