Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্তে বিজিবির সফল অভিযান: দেড় কোটি টাকার ভারতীয় গাঁজা, মোবাইল ও পটকা জব্দ, আটক ৫

Bangla FMbyBangla FM
৪:৪৮ pm ০২, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):
ব্রাহ্মণপাড়া সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একাধিক অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাচারচক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) ভোর ৬টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর বাজার এলাকায় সালদানদী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে অভিনব কৌশলে পাচারকালে একটি হায়েস মাইক্রোবাসসহ ৬২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন:

  • মোঃ জাকির হোসেন (২৭), পিতা- রেজাউল করিম
  • মোঃ ইব্রাহিম (২৫), পিতা- কিফিল উদ্দিন
  • মোঃ সোহেল (২৭), পিতা- মৃত নুর ইসলাম
  • মোঃ শাখাওয়াত (৪৮), পিতা- মৃত মহসীন সওদাগর
  • মোঃ মফিজ (২৭), পিতা- দুলাল ভান্ডারী

প্রথম চারজন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাকরাবাদ বলগদী গ্রামের বাসিন্দা এবং পঞ্চম ব্যক্তি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বেলাগাঁও গ্রামের বাসিন্দা।

বিজিবির তথ্যমতে, জব্দকৃত ৬২ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১৭ হাজার টাকা। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিনে পৃথক অভিযানে আরও চোরাচালান পণ্য জব্দ
সেদিনই আরেকটি অভিযানে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ভবেরমোড়া ও ফুলকুমারী বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩১টি ভারতীয় মোবাইল ফোন ও ৮৯,৬০০ পিস আতশবাজি (পটকা) জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৮৮ লাখ ৩০ হাজার টাকা। জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন,
“সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ করা সম্ভব হয়েছে।”

স্থানীয়রা বিজিবির এমন কার্যকর অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্তে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম