Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বসতবাড়ি থেকে অস্ত্র উদ্ধার

Bangla FMbyBangla FM
5:19 pm 24, April 2025
in অপরাধ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে শেরপুর আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোঃ চাঁন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানে আরও দুইজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শেরপুরের জামেয়াতুল ফালাহ মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মোঃ চাঁন মিয়া ও তার লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসনকে অবহিত করলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজনদের আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে নিরাপত্তা বাহিনীর টহলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • বাগেরহাটে পরিবহনের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত
  • নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর নিন্দা-ক্ষোভ
  • হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
  • ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম