Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

Bangla FMbyBangla FM
৮:৩৬ am ২২, জুন ২০২৫
in অন্যান্য
A A
0


কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ জুন) ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ লাউড়েরগড় বিওপি ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—

  • ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ
  • ৭০০ কেজি ভারতীয় ফুসকা

যার বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।

অভিযানে অংশগ্রহণ করেন—

  • সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান
  • এসআই বদিউজ্জামান ও আরও তিনজন পুলিশ সদস্য
  • ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম,
  • তাঁর নেতৃত্বে আরও ২৭ জন বিজিবি সদস্য
    — সর্বমোট ৩২ জনের যৌথ টাস্কফোর্স দল।

এ বিষয়ে ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা সর্বক্ষণ দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “আজকের অভিযানে উদ্ধারকৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকায় বিশ্বকাপ নায়ক ওজিল
  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম